Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের পাশে পুলিশ কনস্টেবল কাউছারের গুলিতে আরেক পুলিশ সদস্য মনিরুল নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও ২ জন আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত পুলিশ সদস্যকে ৫–৬ রাউন্ড গুলি করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ কিছুক্ষণ আগে ফিলিস্তিন দূতাবাসের পাশ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে, ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটা জানা যায়নি।

জানা যায়, এসময় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এক সাইকেল আরোহী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে এসেছে পুলিশের উদ্ধতন কর্মকর্তাসহ ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ, সোয়াটের সদস্য এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ওই ডিপ্লোম্যাটিক জোনে এ ঘটনা ঘটারপর চারিদিক থেকে ওই এলাকা চলাচল সংরক্ষিত করা হয়েছে এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।