রাজধানীর কুর্মিটোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। আজ শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটার দিকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পান। এরপরই দুটি ইউনিট সেখানে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।





