Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ জেলার খবর

রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল এবং ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়ার পর মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি।

অপরদিকে, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পড়ে থাকা আনুমানিক (৬৫) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।