Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭২ জন, মামলা ৫৪

admin • 19 Jul 2026, 02:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭২ জন, মামলা ৫৪

রাজধানীর গুলশান, রমনা, লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় মাদকসহ চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আজ রবিবার জানিয়েছে ডিএমপি।

 

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘পুলিশ কন্ট্রোলরুম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।’

 

পুলিশ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে মামলা হয়েছে ৫৪টি । গ্রেপ্তারদের মধ্যে পুলিশের রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগের ২৭, ওয়ারিতে ৮৭, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৫৮ ও মিরপুর থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া ডিএমপির গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। আর গোয়েন্দা বিভাগের সদস্যরা গ্রেপ্তার করেছেন ৪ জনকে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিএনজি, টায়ার, গাড়ির ব্যাটারি, ল্যাপটপ টেবিল এবং বিদেশি শাড়ি ও থ্রি পিস উদ্ধার হয়।

 

ডিএমপি জানিয়েছে, অভিযানে একজন ‘ভিকটিমকে উদ্ধার করা হয়েছে’। তবে পুলিশ ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।