Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৭ জনকে গ্রেফতার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজধানীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৭ জনকে গ্রেফতার

গাজীপুরের বিভিন্ন এলাকা ও রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী থেকে ‘০০৭ গ্রুপ’, ‘বাবা গ্রুপ’, ‘জাউরা গ্রুপ’, ‘ভোল্টেজ গ্রুপ’, ‘ডি কম্পানি’ ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৪টি মোবাইল ফোন, একটি ব্লেড, একটি কুড়াল, ৫টি রড, ১৬টি চাকু, ৩টি লোহার চেইন, একটি হাতুরি, একটি মোটরসাইকেলসহ নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১ জানায়, গত কয়েক দিন র‍্যাবের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর এলাকায় বেশ কয়েকটি অভিযান চালায়। অভিযানে ‘০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন (২৪), জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব (১৯), বাবা গ্রুপের দলনেতা সাদ (২২), ভোল্টেজ গ্রুপের- মনা (২৮), ডি কম্পানির আকাশ ও আমির হোসেন, জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার কিশোরদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।