Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

রাজধানীতে রেলপথে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৯

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজধানীতে রেলপথে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৯

রেলপথে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় র‌্যাব-১-এর একটি দল অভিযানটি পরিচালনা করে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বিমানবন্দর রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কি না জানতে চাইলে এই র‍্যাব কর্মকর্তা বলেন, তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছি। তারা সন্দেহভাজন নাশকতাকারী। জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে পারব।

আটককৃতরা বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিল, সে হিসেবে তাদের নামে মামলা আছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক বলেন, বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা রেলপথে নাশকতার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।