Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ২

admin • 24 Dec 2023, 03:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ২

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-১০)। রোববার (২৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুই জন হলেন মো. হাকিম আহমেদ (২৩) ও মো. দেলোয়ার (২৬)। তারা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য।

   

অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিলেন তারা।

 

এতে আরও বলা হয়, গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন মোল্লারটেক কশাইবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের জাল টাকাসহ দুই যুবককে আটক করা হয়।

   

তাদের কাছ থেকে ৫০০ টাকা সমমূল্যের ২০০টি এবং ১০০ টাকা সমমূল্যের ৯০০টি জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।