Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। মগবাজার ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হবে র‌্যালিটি।

 

এর আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিজয় র‌্যালিতে অংশ নিতে দুপুর ১২টা থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সফল করার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

   

এদিকে, র‍্যালি উপলক্ষে পিকআপ ভ্যানে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেই মঞ্চ থেকে কে কোন স্থানে অবস্থান নেবেন, সেই নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় সকলকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়ার অনুরোধ জানানো হয়। এদিন র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

   

তারা বলেন, ডামি নির্বাচনে ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে কে কোন আসন থেকে এমপি হবেন। এজন্য জনগণের দুরবস্থার সময় কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো মানে নেই।

   

তারা আরও বলেন, আমাদের র‍্যালি করার কোনো অনুমতি দেয়া হয়নি। অনুমতি নিয়ে পুলিশ টালবাহানা করেছে। তারপরও মাত্র এক ঘণ্টার মধ্যে এই নয়াপল্টন এলাকা লোকে-লোকারণ্য হয়ে গেছে।

   

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলটির সিনিয়র নেতারা। এ সময় ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে শোডাউন দেন নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।