Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে বাসের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

admin • 18 Jan 2024, 08:34 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে বাসের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মো. মোখলেসুর রহমান (৭৫) নামের এক আইনজীবী মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

এর আগে বুধবার রাত ৯টার পর কাকরাইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

মোখলেসুর রহমান মুগদা পারা বাসাবো সবুজ বাগের মৃত আ. মজিদের ছেলে। মোখলেসুর রহমান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

 

নিহতের ছেলে শরীফ রহমান বলেন, ‘বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি দুদকের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বাবা পুরান পল্টনের চেম্বারের দিকে যাওয়ার উদ্দেশ্যে কাকরাইল মোড়ে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন।

 

এমন সময় ভিক্টর পরিবহনের দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।’

 

শরীফ রহমান আরও বলেন, এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।