Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (২ জুন) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের বাবার নাম মো. লোকমান খান। এখনও তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, আমরা স্থানীয়দের থেকে জানতে পারি, নিহত ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। ঘাতক বাসটি সিসি ফুটেজ দেখে শনান্তের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।