Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

admin • 03 Mar 2023, 10:25 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। এ ছাড়া আহত ব্যক্তির নাম সোহেল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলের চিকিৎসা চলছে।

 

যাত্রাবাড়ী থানার এসআই সালমান রহমান গণমাধ্যমকে জানান, রায়েরবাগ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেওয়ায় হতাহতের ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।