Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

রাজধানীতে ‘টান মারা’ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজধানীতে ‘টান মারা’ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩ টি চাকু উদ্ধার করা হয়। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের গ্রেপ্তারকৃত ৫ জন হলেন, মোঃ সুমন সেখ (৩০), মোঃ আঃ মতিন (৩০), মোঃ নয়ন (২৩), মোঃ বাবুল (২৮) এবং মোঃ ইমরান সরদার (১৯)।

গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, শাহিন (২৬), ইব্রাহিম মিয়া (৩৮) এবং রুবেল প্রকাশ লালাপো (২৫)।

পুলিশ বলছে, গ্রেপ্তার সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন গণপরিবহনে চলাচলরত যাত্রীদের টার্গেট করত। বিশেষত যারা জানালার পাশে বসে তারাই মূল টার্গেট। তাদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহুর্তেই ছোঁ মেরে নিয়ে যায় তারা। এসময় কেউ বাঁধা দিতে চাইলে চাকু দিয়ে তার হাতে পোঁচ দেয় তারা।

তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা যখনই পুলিশকে দেখে সাথে সাথেই রাস্তায় পায়খানা করে দেয় এবং তা নিজেদের গায়ে মাখে ও আশেপাশে ছুঁড়ে মারে।

পুলিশ বলছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তারা পায়খানা করে পালানোর চেষ্টা করলেও তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ৫ টি, মতিন ও নয়নের বিরুদ্ধে ৩ টি করে মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে সনি সিনেমা হলের সামনে থেকে চিহ্নিত ছিনতাইকারী শাহীন ও ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরেক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে রুবেল প্রকাশ লালাপোকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।