Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

রাজধানীতে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ দেশীয় সংস্কৃতির নানা উপকরণ নিয়ে অংশগ্রহণকারীরা বর্ণিল আয়োজন উপস্থাপন করেন। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

এ সময় দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নিতে হবে এবং বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করতে হবে।

 

এ সময় ইসলামী মূল্যবোধ পরিপন্থী কোনো সংস্কৃতিতে অভ্যস্ত না হওয়ার আহ্বানও জানান বক্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।