Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে  আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কুর্মিটোলা ফায়ার স্টেশন ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বলেন, প্রাইভেট কারটি উত্তরার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ প্রাইভেট কারের ইঞ্জিন থেকে ধোয়া উঠলে মালিক নিজেই গাড়ি সাইড করেন। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।