Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

রাজধানীতে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব-১০, যারা নাশকতাকারী বলে দাবি করছে এলিট ফোর্সটি। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-১০ এর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, রাতে কদমতলী এলাকা থেকে বিপুল ককটেল, পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতাকারী বলে দাবি করা হয়েছে।

 

বুধবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানাবো হবে এলিট ফোর্সটির পক্ষ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।