Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

admin • 21 Dec 2023, 03:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ঢাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বুধবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ৪টি সুইচ গিয়ার চাকু, ১টি চাকু, ১টি রশি এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-১. একরামুল হাসান নাঈম (২৮), ২. বাধন হোসেন (২২), ৩. আবুল কালাম আজাদ (৪২), ৪. জীবন দাশ (৪০), ৫. মনির হোসেন (৩৫), ৬. শাহ আলম (৪২) এবং ৭. নাঈমুর রহমান (৪০)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বেশ কিছুদিন ধরে ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল তারা। এছাড়া ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নানা এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে ডাকাতি করে দ্রুত পালিয়ে যেতো।

 

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার একরামুল, বাধন, জীবন ও আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।