Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর সারা দেশ

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়িতে অজ্ঞান পার্টির কবলে পরে সর্বস্ব খুইয়েছেন দুই ব্যক্তি। পরে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

অজ্ঞান পার্টির কবলে পড়া দুই ব্যক্তি হলেন আবুল খায়ের (৩৭) ও মোঃ ইদ্রিস আলী (৫০)।

এরমধ্যে আবুল খায়ের মুন্সিগঞ্জ সদরের গাছপুকুর পাড় গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পাকস্থলী পরিস্কার করে তাকে ওয়ার্ডে ভর্তি করেন।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, বিকেল ৬টায় যাত্রাবাড়ীর শনির আখড়া বাস স্ট্যান্ডে অচেতন অবস্থায় ইদ্রিস আলীবে উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদরুল বলেন, ‘আমরা এখনো তার পূর্ণ পরিচয় জানতে পারিনি। সে সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে তার কাছ থেকে কি পরিমাণ টাকা-পয়সা ছিল।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।