Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাগ করে স্ত্রী ছাড়লেন বাসা, অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’

admin • 06 May 2024, 10:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাগ করে স্ত্রী ছাড়লেন বাসা, অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’

রাজধানীর মুগদার মানিকনগরের একটি বাসায় স্বামী স্ত্রীর কলহের জের ধরে আবুল কালাম বিশ্বাস (৩৫) নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। সোমবার সকালে মুগদার ওয়াসা রোডে এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত আবুল কালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম আক্তার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের ভাড়া বাসা থেকে ওই রিক্সা চালকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।’

এসআই শামীম বলেন, ‘ওই রিক্সা চালকের পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি, স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই রিক্সাচালকের স্ত্রী বাসা থেকে চলে যায়। পরে অভিমানে গলায় ফাঁস দিয়ে কালাম আত্মহত্যা করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান এসআই শামীম আক্তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।