Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

admin • 20 Mar 2024, 08:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়িতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তসলিমা বেগম (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা তালুকপাড়া এলাকার এরশাদ আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

 

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া এলাকার স্থানীয় নুর আলম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

তাসলিমা বেগমের স্বামী এরশাদ আলী বলেন, রাতে নয়টার দিকে তাসলিমা বেগম রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এসময় শক সার্কিট হয়ে পুরো টিনশেড ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় মেইন লাইনে আগুন ধরে গেলে সে মেইন লাইন বন্ধ করতে যায়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

শেরপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক গৃহবধূর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সোয়া নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে।

 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।