Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় এই অভিনেতা

admin • 29 Mar 2023, 02:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় এই অভিনেতা

‘মধুবালা’ এবং ‘শক্তির’ মতো জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা ভিভিয়ান ডিসেনা জানিয়েছেন, ২০১৯ সালে রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 

অনেকদিন ধরেই স্পটলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই অভিনেতা। সম্প্রতি খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। খবরে এসেছিল তাঁদের একটি কন্যা সন্তানও হয়েছে।

 

বম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালে পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা মস্ত অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

https://www.instagram.com/viviandsena/?utm_source=ig_embed&ig_rid=eab4e8a5-4ead-468f-85ad-74f6f26e936a

এই সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করে নিয়েছেন ভিভিয়ান ডিসেনা।

 

অভিনেতা সম্প্রতি রমজানের শুরুতে তাঁর সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে রে রাখুন এবং আমাদের সমস্ত দোষ মাফ করুন। আমীন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।