Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

admin • 02 Feb 2026, 02:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

রমজানে প্রান্তিক মানুষের জন্য ন্যায্যমূল্যে গরুর ও মুরগির মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রীক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে। পাশপাশি গত বছরের চেয়ে এ বছর পণ্য বিক্রির স্পট বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মৎস্য ওপ্রাাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গরুর মাংস ৬৫০ টাকা, দুধ-৮০ টাকা, ডিম প্রতিপিস ৮ টাকা এবং পোলট্রি মাংস প্রতিকেজি ২৫০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

 

সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছরও সরকারি ও বেসরকারি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে। তবে গরু মাংস এবং দুধ সরবরাহে এগিয়ে এসেছে বেসরকারি প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএফএ)।

 

ইতোমধ্যে এ সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারিভাবেও বেসরকারি উদ্যোক্তাদের সক্ষতমা যাচাইয়ের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এ কর্মসূচির উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এ বছরও রমজান শুরুর একদিন আগে এ কার্য ক্হরম শুরু হবে। চলবে ২৫ রমজান পর্যন্ত।

 

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান বলেন, বরাবরের মতো এ বছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। আমরা চাই রমজান মাসে রোজদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। এ জন্যে আমরা কাজ করছি। ইতোমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা গত বছরের চেয়ে এ বছর বেশি জায়গায় পণ্য ‍বিক্রির ব্যবস্থা করবো। আসন্ন রমজানে রাজধানীর গরুর মাংস, দুধ, ডিম, পোলট্রি মাংস বিক্রি করা হবে।

 

বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়শেনের (বিডিএফএফএ) সভাপতি মো. ইকবাল হোসাইন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন রমজানে ন্যায্যমূল্যে গরুর মাংস এবং দুধ সরবরাহের প্রাথমিক প্রস্তুতি চলছে। আমরা সরকারের সঙ্গে যৌথভাবে এ কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এই সংগঠন আশাবাদি, সরকারিভাবে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হলে প্রয়োজনীয় মাংস ও দুধ সরবরাহ করা সম্ভব হবে।

 

এই সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পুরো মাসজুড়ে প্রতিদিন প্রাথমিকভাবে ১০০০ কেজি গরুর মাংস, ১০০০ লিটার দুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিডিএফএফএ।

 

বাংলাদেশ পেলট্রি ইন্ডাস্ট্রিস সেণ্টাল কউিন্সিল (বিপিআইসিসি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাবরের মতো এ বছরও এ সংগঠনের পক্ষে থেকে পুরামাস জুড়েই হিমায়িত পোলট্রি মাংস এবং ডিম সরবরাহ করবে। প্রতিদিন ৪০ হাজার ডিম এবং ১ হাজার কেজি মুরগির মাংস সরবরাহ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।