Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

রড-সিমেন্ট নয়, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রড-সিমেন্ট নয়, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী

রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষাই চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। শনিবার (৯ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘রড-সিমেন্ট নয়, চীন বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছর গুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।’

 

তিনি আরও বলেন, ‘আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নিয়ে পড়ে থাকবো, তা আর হবে না। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। তৃতীয় ভাষাকে আমরা আবশ্যিক করছি।’

 

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, ‘এখন পর্যন্ত স্কুল-কলেজের স্বল্পতা রয়েছে। কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরোদমে কাজ চলছে।’

 

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শিগগিরই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বেলন, ‘শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ হবে গৌরবের।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।