Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ চলছে

admin • 21 Nov 2023, 11:19 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ চলছে

টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগির উদ্ধার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ২০ মিনিটে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছায়।

   

এর আগে ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

   

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে সদর উপজেলার বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।