Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পাপন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন। ৩৬ সদস্যের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি)।

 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করা হলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সেটি জানা যায়নি। অবশেষ জানা গেলো কি দায়িত্ব পেয়েছেন বিসিবি বস।

 

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যদের সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করান তিনি।

 

শপথ গ্রহণের পর এখন নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-গুঞ্জন। বিভিন্ন সূত্র থেকে মন্ত্রণালয় বণ্টনের তথ্য পাওয়া গেছে।

 

যেখানে বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসানকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত আছেন পাপন।

 

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পাপন করছেন তৃতীয় মেয়াদে। তার অধীনে ১০ বছরেরও বেশি সময়ে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশের ক্রিকেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।