Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিল তা এখন জনগণের হাতে: প্রধানমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিল তা এখন জনগণের হাতে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিল তা এখন জনগণের হাতে ফিরে এসেছে। তিনি বলেন, গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিয়েছেন জিয়া। আন্দোলন করে, রক্ত দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আওয়ামী লীগ।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির মনোনয়ন বোর্ডের সভায় আজ বৃহস্পতিবার এসব কথা বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বেলন, 'ডিজিটাল বাংলাদেশের পর দক্ষ জনশক্তি দিয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ বিনির্মাণে কাজ এগিয়ে চলছে। বাংলাদেশকে বদলে দিতে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ফল পাচ্ছে দেশের মানুষ।'

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেখি কার কত দৌড়। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ। শেখ হাসিনা বলেন, 'মনোনয়ন বাণিজ্য করার জন্য হলেও নির্বাচনে আসুক বিএনপি।'

শেখ হাসিনা বলেন, 'যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিলো তা জনগণের হাতে ফিরে এসেছে।'

আওয়ামী লীগই স্বচ্ছ ব্যালট বাক্স ও ছবিসহ ভোটার তালিকার ব্যবস্থা করে, নির্বাচন কমিশন আইন করে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, '৮২টি সংশোধনী এনে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের উপযোগী আইন করে দিয়েছে সরকার।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।