Tuesday, 3 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

যে এলাকায় হবে না লোডশেডিং

• • পঠিত 23 বার
শেয়ার করুন:
যে এলাকায় হবে না লোডশেডিং

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে আজ (মঙ্গলবার, ১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে।

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিসি) ওয়েবসাইটে এ শিডিউল প্রকাশ করা হয়েছে। শিডিউলে দেখা যায়, এলাকাগুলোকে দিন ও রাত দুইভাগে ভাগ করে প্রতিভাগে অন্তত একবার করে লোডশেডিং দেয়া হবে। প্রতিবারে একঘণ্টা করে একেকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা রয়েছে।     তবে লোডশেডিংয়ের এ তালিকায় নেই শেরে বাংলা নগরের নাম। ওয়েবসাইট থেকে শেরে বাংলা নগরের লোডশেডিংয়ের ফাইলটি ডাউনলোড করলে দেখা যায়, সেখানে লেখা রয়েছে, ‘এ মুহূর্তে এনওসিএস শেরেবাংলা নগর এলাকায় কোনো লোডশেডিং নেই।’ এদিকে লোডশেডিং কোথায় কখন হবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেন, এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা ডিপিডিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকেই জানা যাবে কখন কোথায় লোডশেডিং।     সোমবার (১৮ জুলাই) এক বৈঠকে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়।     বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, সোমবার থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে। এছাড়া লোকসান কমাতে সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।   একই সঙ্গে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনার পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।