Thursday, 3 September 2026
শিরোনাম
ধর্ম

যেসব দেশে রোজা রাখতে হবে ১৮ ঘণ্টা

admin • 04 Mar 2024, 04:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যেসব দেশে রোজা রাখতে হবে ১৮ ঘণ্টা

রবকতময় রমজান মাস দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে রমজানের প্রস্তুতিও শুরু করেছেন মুসলিমরা। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১১ মার্চ থেকে।

 

ভৌগোলিক অবস্থানভেদে এবারও রোজা রাখার সময় একেক দেশে একেক হবে। ধারণা করা হচ্ছে, এ বছর একেকটি রোজা হবে ১২ থেকে ১৮ ঘণ্টা।

 

বিশ্বের অন্তত ১০টি দেশের মুসল্লিদের এবার রোজা রাখতে হবে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত। সেই তালিকায় আছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো দেশ।

 

অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে তুলনামূলক কিছুটা সময় কমে আসবে। অন্তত ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন নিউজিল্যান্ড,চিলি, কেনিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশের মুসল্লিরা।

 

এ ছাড়া মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার সাক্ষী এ পবিত্র রমজান। এ মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরিফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।