Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

যেকোনো সময় ইসরায়েলে হামলা: হিজবুল্লাহ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
যেকোনো সময় ইসরায়েলে হামলা: হিজবুল্লাহ

ইসরায়েলে যেকোনো সময় হামলা হতে পারে বলে হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ এই হুমকি দেন।

লেবাননে প্রতিরোধ ও মুক্তি দিবসে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসরায়েলে হুট করেই হামলা চালানো হতে পারে। এ জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতেও বলেন নাসরাল্লাহ।

শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ বলেন, ‘গাজায় হামলা চালিয়ে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল। এমনকি তাদের নেতারাও সে কথা স্বীকার করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এ কথা বলেছেন। এবার আমাদের কাছ থেকে সারপ্রাইজ হামলার জন্য প্রস্তুত হন।’

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, গত বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাচি হ্যানেগবি এক বৈঠকে বলেন, তারা কোনো কৌশলগত জয় পাননি। এমনকি জিম্মিদের মুক্ত করে আনতে কোনো চুক্তিও করতে পারেননি। হামাসকে তারা সরাতেও পারছেন না। আবার সেখানে রাখতেও পারছেন না। গত অক্টোবর থেকেই গাজায় চলছে হামাস–ইসরায়েল সংঘাত। এতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে তারা। জবাবে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলকে অবিলম্বে গাজার দক্ষিণের রাফাহ শহরে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফাহ ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আইসিজের এই নির্দেশ উপেক্ষা করে রাফাহ শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল।

গত সাত মাসের বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।