Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যুবককে হত্যার পর নেচে উল্লাস করল কিশোর

admin • 23 Nov 2023, 01:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যুবককে হত্যার পর নেচে উল্লাস করল কিশোর

ভারতের দিল্লিতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে হত্যার পর মরদেহের ওপরে দাঁড়িয়ে এক কিশরকে নাচতে দেখা যায়। ছিনতাইয়ের জন্য ওই যুবককে অভিযুক্ত কিশোরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে দিল্লির উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী যুবককে উপর্যপুরি ছুরিকাঘাত করছে হামলাকারী কিশোর। এরপর একপর্যায়ে মরদেহের ওপর দাঁড়িয়ে নাচে ওই কিশোর। নিহত যুবককে ৬০ বারের বেশি ছুরিকাঘাত করে সে।

 

পুলিশ আরও জানায়, ছিনতাইয়ের সময় অভিযুক্ত কিশোরকে (১৬) বাধা দেয় ভুক্তভোগী যুবক। এরপর তাঁকে যুবককে শ্বাসরোধ করে অজ্ঞান করা হয়। পরে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

   

সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যায়, অভিযুক্ত কিশোর এক যুবককে টেনে একটি সরু গলিতে নিয়ে যাচ্ছে। ওই যুবক নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে তাঁকে বারবার ঘাড়ে ছুরিকাঘাত করতে দেখা যায়। মাথায় কয়েকবার লাথি মারে ওই কিশোর। তারপর যুবকের দেহের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করে ওই কিশোর।

   

উত্তরপূর্ব পুলিশের ডেপুটি কমিশনার জয় তিরকি বলেন, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওয়েলকাম এলাকার ঘটনার বিষয়ে ফোনকলের মাধ্যমে জানতে পারি। ওই এলাকার জনতা মজদুর কলোনিতে ডাকাতির চেষ্টার সময় ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে এক কিশোর।

   

পরে ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত যুবকের কাছ থেকে ৩৫০ রুপি ছিনতাই করে ওই কিশোর। নিহত যুবকের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।