Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

যুদ্ধ থামান, কাতার বিশ্বকাপ উপভোগ করুন: ফিফা সভাপতি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যুদ্ধ থামান, কাতার বিশ্বকাপ উপভোগ করুন: ফিফা সভাপতি

কাতার বিশ্বকাপের সময় রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির মতে, এখান থেকে একটি স্থায়ী সমাধানও খুঁজে বের করার সম্ভব।

 

ফুটবলের রাজা পেলেকে দেখার জন্য আফ্রিকায় গৃহযুদ্ধ বিরতির কথা কমবেশি সবারই জানা। তবে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রেক্ষাপটটা পুরোপুরি রাজনৈতিক হলেও আসছে বিশ্বকাপকে যুদ্ধবিরতির উপলক্ষ হিসেবে দেখতে চান ইনফান্তিনো।

 

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০’র সম্মেলনে নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ফিফা প্রধান। সেখানে সবার প্রতি শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, এই বিশ্বকাপ মতভেদ ভুলে সবাইকে যুদ্ধবিরতির একটা সুযোগ করে দিতে পারে।

   

সবার প্রতি অনুরোধ জানিয়ে ফিফা সভাপতি বলেন, বিশ্বকাপ চলাকালীন এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা অন্তত মানবিক দিক বিবেচনায় কিছু দিক উন্মোচন করার কথা ভাবুন।

 

অথবা কিছু একটা করুন, যেখান থেকে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নেওয়া হবে। আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে। ফুটবল ও বিশ্বকাপ আপনাদের এবং সারা বিশ্বকে একতা ও শান্তি প্রতিষ্ঠার অনন্য এক মঞ্চ তৈরি করে দিচ্ছে।

   

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনের ওপর আক্রমণ শুরু করে রাশিয়া। চলমান এই যুদ্ধে প্রাণহানি হয়েছে অনেক। আবাস ছেড়ে পালিয়েছে দুই দেশের লাখ লাখ মানুষ।

 

উল্লেখ্য, চলতি মাসের ২০ নভেম্বর কাতারের দোহায় পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।