Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে দাবানলে ভষ্মীভূত হাওয়াইয়ের মাউই, মৃতের সংখ্যা বেড়ে ৫৩

admin • 11 Aug 2023, 10:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে দাবানলে ভষ্মীভূত হাওয়াইয়ের মাউই, মৃতের সংখ্যা বেড়ে ৫৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউয়ি দ্বীপে দাবানলে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দাবানলে এখনও পুড়ছে এই অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাহাইনা।

শহরটির স্থানীয় কর্মকর্তারাদের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এর আগে মাউই কাউন্টি থেকে এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আগুন এখনো জ্বলছে।

হাওয়াইয়ের চেয়ে প্রায়ই দাবানলের শিকার হয় ক্যালিফোর্নিয়া। হাওয়াইয়ের পুনরুদ্ধারের সহায়তার জন্য অনুসন্ধান এবং উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

টুইটারের এক পোস্টে গ্যাভিন নিউসম বলেন, আমরা এই ভয়াবহ দাবানলের মধ্যে মাউই এবং সমস্ত হাওয়াইয়ের জনগণের পাশে দাঁড়িয়েছি।

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিনও জানান, এই ভয়াবহ দাবানলে প্রায় ১ হাজার ৭০০ ভবন ধ্বংস হয়েছে। গত রাতে দুই হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে কাটিয়েছেন। পশ্চিম মাউইতে এখনও ১১ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিনের শুরুর দিকে আগুনের সূত্রপাত হয়। বুধবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বড় ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। দ্বীপটিতে ৩৫ হাজারের বেশি মানুষের বসবাস। এর মধ্যে আজ শুক্রবার পর্যন্ত লাহানিয়ায় ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।