Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে এক বছরে ৪৯ হাজারের বেশি আত্মহত্যা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে এক বছরে ৪৯ হাজারের বেশি আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার পরিমাণ নজিরবিহীন বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মূলত ২০০০ সালের পর থেকে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে। ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে আত্মহত্যার পরিমাণ ৩৭ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে দেশটিতে ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন। যা ১৯৪১ সালের পর থেকে সর্বোচ্চ।

তবে ২০১৯ ও ২০২০ সালে দেশটিতে আত্মহত্যা ৫ শতাংশ কমে এসেছিল। কিন্তু ২০২১ সালে আবার বেড়ে যায়। ওই বছর দেশটিতে ৪৮ হাজার ১৮৩ জন আত্মহত্যা করেন। আর পরের বছর অর্থাৎ ২০২২ সালে দেশটিতে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করে মারা যান। এর মধ্যে ৭৯ শতাংশই পুরুষ।

সিডিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ার বেসেররা বলেন, প্রতি দশজন আমেরিকানের মধ্যে নয়জন বিশ্বাস করেন এখানে মানসিক স্বাস্থ্য সংকটের সম্মুখীন হচ্ছে।

 

সিডিসির রিপোর্ট আমাদের এটা উপলদ্ধি করায় যে, জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তবুও অনেকে সাহায্য চাওয়াকে দুর্বলতা মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের অবশ্যই মানসিক স্বাস্থ্যের এই কলঙ্ক দূর করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।