Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

admin • 25 Aug 2022, 12:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি
জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।  ২৫ আগষ্ট,  বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।   তবে ভিসার ক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত।এতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।   আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ দিনের ওই সম্মেলনে অংশ নেবেন বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের এই দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।     গত বছরের ডিসেম্বর র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।