Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি এই দফতরের আর্থিক তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করবেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৯ জুলাই) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কেউ দেশটির মন্ত্রীসভার সদস্য হলেন।

এর আগে গত বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এমপি থেকে ১৫ হাজার ভোট বেশি পান ৪১ বছর বয়সী টিউলিপ।

২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। সেবার থেকেই লেবার পার্টির এমপি হিসেবে আছেন টিউলিপ। গত পার্লামেন্টে দলটির ছায়ামন্ত্রীও ছিলেন তিনি। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে প্রথম বক্তৃতার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।