Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

admin • 08 Jan 2026, 04:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, গত ৫ জানুয়ারি রাত থেকে কারখানার একটি প্লান্টে ইন্টার্নাল ও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে এবং দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা করা হচ্ছে।

 

কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। নতুন করে উৎপাদন বন্ধ হওয়ায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ১৯ জেলার সার সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

কারখানার জেনারেল ম্যানেজার (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, কারখানার একটি প্লান্টে সাময়িক সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার পুনরায় উৎপাদনে ফেরার আশা করা হচ্ছে।

 

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রাখে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।