Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

যাত্রীবাহী ট্রেনে মিলল ২২ লাখ টাকার হেরোইন

admin • 12 Apr 2023, 10:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী ট্রেনে মিলল ২২ লাখ টাকার হেরোইন

চুয়াডাঙ্গার দর্শনায় চোরাচালানের সময় একটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দর্শনা রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় চিলাহাটি থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটির দ্বিতীয় বগিতে তল্লাশি চালানো হয়। পরে বগির ক্যারিয়ারের ওপর একটি স্কুল ব্যাগের ভিতর ৫টি পলিথিনের ছোট প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।