Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ম্যারাডোনা কিংবদন্তী, আর মেসি ইতিহাসের সেরা: স্কালোনি

admin • 17 Jan 2023, 08:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ম্যারাডোনা কিংবদন্তী, আর মেসি ইতিহাসের সেরা: স্কালোনি

বর্তমান প্রজন্মের মুখে অবশ্য সেরার ফুটবলারের তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া দিয়েগো ম্যারাডোনা, ফ্রান্সের অতৃপ্তি ঘোচানো জিনেদিন জিদানের নামও এ তালিকায় সামনের দিকেই রাখতে হয়। 

তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির চোখে সর্বকালের সেরা নিয়ে কোনো বিতর্ক নেই। তার কাছে ম্যারাডোনা কিংবদন্তী আর লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

বৃহস্পতিবার স্প্যানিশ গণমাধ্যম কোপ প্রকাশ করেছে ৪৪ বছর বয়সী স্কালোনির সাক্ষাৎকার। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার দৃষ্টিতে, ম্যারাডোনা কিংবদন্তি ছিলেন, কিন্তু মেসি ইতিহাসের সেরা। লিওর সঙ্গে আমার বিশেষ কিছু একটা রয়েছে।'

মানসিক চাপে থাকলে মেসির সঙ্গে আলাপ করে তা দূর করতে পছন্দ করেন স্কালোনি। তেমনই একটি ঘটনার স্মৃতিচারণ করেন তিনি, 'আমি কোনো সংকোচ ছাড়াই তাকে বার্তা পাঠাই। বাছাইপর্ব চলাকালে ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচের পর আমার মনে হয়েছিল যে তার সঙ্গে কথা বলা দরকার। 

আমি তাকে বলেছিলাম, "আমরা (বিশ্বকাপে) কীসের জন্য খেলতে যাচ্ছি সে সম্পর্কে অবগত আছি।" সে আমাকে উত্তর দিয়েছিল যে যা ঘটার তা-ই ঘটবে। আমি তখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম এবং একটা কঠিন সময় আমরা পেরিয়ে গিয়েছিলাম।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।