Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ম্যাচের আগে কাঁদলেন স্কালোনি

admin • 13 Dec 2022, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ম্যাচের আগে কাঁদলেন স্কালোনি

আজ বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে দোহার লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপ এনে দিয়েছিলেন ম্যারাডোনা।

এরপর ৩৬ বছর কেটে গেলেও একবারের জন্যও বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেনি আলবিসেলেস্তেরা। তার উপর আর্জেন্টিনার আরেক কিংবদন্তী লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ। তাই সবাই চান মেসির হাতেই উঠুক বিশ্বকাপ। সতীর্থরাও তাই প্রাণপন লড়াই করছেন।

ম্যাচের আগে আবেগী হয়ে পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনা দল দেশের মানুষের জন্য খেলে, তাদের পরিবারের জন্য খেলে। তারা খেলে সম্মানের জন্য, টাকার জন্য নয়। আমরা জানি, তারা কতটা শ্রম দিচ্ছেন। খেলার জন্য কাজ ফেলে চলে আসা মানুষের ছবিগুলো দেখুন... আশা করি, আমরা তাদের আনন্দ দিতে পারব।

কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন স্কালোনি। এরপর বলেন, আমরা জানি বিশ্বকাপ জেতাটা কিছু মুহূর্ত বা পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করে। তবে আমরা সবটুকু উজাড় করে দেব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।