Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট,আহত ২

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট,আহত ২

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ৮টা ৪০ মিনিটে লালমাটিয়ার ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর করে আহত করা হয়। নগদ মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত ২০ থেকে ২৫ জনের একটি দল জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. মিঠু হাওলাদারকে খুঁজতে শুরু করে।

 

এ সময় কার্যালয়ে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের পরিচয় ও আগমনের কারণ জানতে চাইলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দুজনকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

অভিযোগে বলা হয়, হামলাকারীরা কার্যালয় থেকে একটি সিপিইউ, একটি ওয়াই-ফাই রাউটার এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। ঘটনাস্থল ত্যাগের আগে হামলাকারীরা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের করপোরেট কো-অর্ডিনেটর কর্মকর্তা মো. ছগির হোসাইন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানিয়েছে, কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।