Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মোমেনকে বি‌ভিন্ন পররাষ্ট্রমন্ত্রী-সংস্থা প্রধানদের শুভেচ্ছা

admin • 22 Apr 2023, 01:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোমেনকে বি‌ভিন্ন পররাষ্ট্রমন্ত্রী-সংস্থা প্রধানদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা।

 

শ‌নিবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

 

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা এবং ডি-৮ এর মহাসচিব ইসিয়াকা আবদুল কাদির ইমাম মোমেনকে ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

 

শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার মহাসচিবরা মোমেন ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন। একইস‌ঙ্গে তারা ড. মোমেনের অব্যাহত সাফল্য, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কল্যাণ, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

 

বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও গভীর ও জোরদার হবে বলেও শুভেচ্ছা বার্তায় তারা দৃঢ় আস্থা ব্যক্ত করেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।