Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
Uncategorized জাতীয় এক্সক্লসিভ

মোবাইল নম্বর ছাড়াই খোলা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
মোবাইল নম্বর ছাড়াই খোলা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে মুঠোফোন নম্বর আবশ্যক। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অপরিচিত কারো সঙ্গে বার্তা আদান-প্রদান করতে গেলে অনায়াসে অন্যজন নম্বর জেনে যান। সম্প্রতি এর সমাধান হিসেবে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানিয়েছে গিজচায়না।'

জানা গেছে, একজন ব্যবহারকারী চাইলে মোবাইল নম্বর না দিয়েও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ই-মেইল ঠিকানা ব্যবহার করে স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে হবে।'

কোম্পানিটি জানিয়েছে, যেহেতু নম্বর ব্যবহারের প্রয়োজন হচ্ছে না, তাই অনাকাঙ্ক্ষিত  সেলফোন যোগাযোগেরও সম্ভাবনা থাকছে না। তাছাড়া নম্বর ব্যবহার করে প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই নানা স্ক্যামের খবর পাওয়া যায়, তা থেকেও নিরাপদে থাকা যাবে।'

এর ফেলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার আরো সহজ হবে। বিশেষ পরিস্থিতিতে যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে সেখানে নিজের স্মার্টফোন না থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্ভব।'

সাইবার নিরাপত্তা বিশ্লেষক ড. জেইন ডো বলেন, ‘হোয়াটসঅ্যাপের এ পদক্ষেপ নিঃসন্দেহে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় সাহায্য করবে। তবে অপব্যবহার রোধে অবশ্যই হোয়াটসঅ্যাপকে পদক্ষেপ নিতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।