Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

admin • 19 Feb 2024, 10:46 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

রাজধানীর সবুজবাগ থানার মানিকদিয়া ক্লাব মোড়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন স্বামী ফখরুল আহসান।

 

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, ‘আমরা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডি একটি বেসরকারি কোম্পানিতে ও আমার স্ত্রী গুলশানের এসকে গার্মেন্টসে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করে। আজ সকালে মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় আসলে বালুতে মোটরসাইকেল পিছলে দুজনই সড়কে ছিটকে পড়ি। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। পরে আহত অবস্থায় আমরা দুজনই হাসপাতালে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।’

 

ফখরুল আহসান বলেন, এই ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এই ঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।