Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

মোখা : সেবা নিতে ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মোখা : সেবা নিতে ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ

ঘূর্ণিঝড় 'মোখা' সংক্রান্ত সেবা নিতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।শনিবার (১৩ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।

 

বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। 'মোখা' সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

আবহাওয়ার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা।

   

এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।