Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেহেরপুরে এলজিএসপি-৩ এর অবহিতকরণ কর্মশালা

admin • 05 Sep 2022, 06:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেহেরপুরে এলজিএসপি-৩ এর অবহিতকরণ কর্মশালা
 মেহেরপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)-এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম ও সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ। এ কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সরোয়ার হোসেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মিরা অংশগ্রহন করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।