Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

admin • 27 Nov 2022, 02:44 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি৷

 

এদিকে প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি আর্জেন্টিনা। গোল শূন্য ড্রতে বিরতিতে গিয়েছে দুই দল। ৪৫ মিনিটে ফ্রি কিক পায় মেক্সিকো। দারুণ একটি শট নেন ভেগা।

 

আর্জেন্টাইন দেয়ালকে ফাঁকি দিয়ে বল যাচ্ছিল জালে। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে রেখে দেন। একটু এদিক সেদিক হলেই গোল পেয়ে যেতো মেক্সিকো।

 

ডান দিক থেকে ডি মারিয়ার কর্ণার কিক ডি বক্সে ভেতরের দিকে আসছিল। মাঝামাঝি জায়গায় থাকা লাউতারো মার্টিনেজ নিখুঁত হেডে জড়াতে পারতেন জালে। কিন্তু কিন্তু মেরে দেন বারের বাইরে। সহজ সুযোগ হারালো আর্জেন্টিনা।

 

পাঁচ পরিবর্তন নিয়ে এদিন মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে স্কালোনির দল। মেসিদের বিপক্ষে ৫ ডিফেন্ডারের কৌশল নিয়ে দল সাজায় মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।

 

বল দখলে মেসিরা শুরু থেকে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। বরং মেসিদের থেকে উজ্জ্বল ছিল মেক্সিকো। ১৪ মিনিটে মাঝনাঠের বাইরে থেকে নেয়া মেক্সিকান ভেগার ফ্রি কিক থেকে বল ডিক্সের ভেতরে গেলেও আর্জেন্টাইন গোলরক্ষক সেটি দ্রুত গতিতে লুফে নেন।

 

আগের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ে এই ম্যাচে তাই জিততেই হবে আর্জেন্টিনাকে। ৩৩ নিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক ওচোয়া পাঞ্চ করে ক্লিয়ার করেন৷ ৪০ মিনিটে কর্নার থেকে ডি মারিয়ার ক্রসে লাউতারো মার্টিনেজের হেড খুজে পায়নি গোলের দেখা।

 

খেলা শেষের এক মিনিট ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মেক্সিকো। ভেগার দুর্দান্ত ফ্রি কিক ডান পাশে লাফিয়ে দুর্দান্তভাবে গ্লাভস বন্দী করেন এমি মার্টিনেজ। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।