Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

admin • 18 Oct 2023, 08:15 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
একটু পরেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ পেরু। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে এই ম্যাচে শুরুর একাদশে ফিরেছেন লিওনেল মেসি। এই তারকা খেলোয়াড়কে নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন তিনি। মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে চার‍টি ম্যাচ খেলা হয়নি মেসির। আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি একটি। অবশেষে চোট কাটিয়ে আলবেসিলেস্তেদের শুরুর একাদশে ফিরলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোর আগে ইকুয়েডরকে ১-০ এবং বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ ব্যবধানে। আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকলাস ওতামেন্দি, তাগলিফিকো, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।