Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম সুবিধা

Shakib Nahid • 07 Jul 2026, 12:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম সুবিধা
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার আইপিএস এবং রোগনির্ণয় সেবা সম্প্রসারণে নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের সিভিল সার্জন ডা: আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্থাপিত সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, সোলার আইপিএস চালুর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। পাশাপাশি নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিন চালুর মাধ্যমে স্থানীয় রোগীরা উপজেলা পর্যায়েই দ্রুত ও সহজে প্রয়োজনীয় রোগনির্ণয় সেবা পাবেন। এতে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের সময় ও ব্যয় উভয়ই কমবে। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব হাসপাতালের বর্তমান সেবার পরিস্থিতি, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। নতুন সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিন সংযোজনের ফলে রোগীদের আরও উন্নত, আধুনিক ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, “আমরা চিকিৎসাসহ সব ক্ষেত্রেই বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।”
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।