Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

জামালপুরের মেলান্দহ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১ এপ্রিল) সকালে শিশুটির মা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযুক্ত জাহিদুল (২৫) মেলান্দহ পৌর শহরের দক্ষিন নয়ানগর এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে বাড়ির সবাই তারাবির নামাজ পড়তেছিলেন । এ সুযোগে জাহিদুল শিশুটিকে ডেকে নিয়ে একটি ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্না শুরু করলে ছেড়ে দিয়ে পালিয়ে যান জাহিদুল। রাতেই খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিশুটির নানা হাসেন আলী জানান, শুক্রবার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে তার নাতনীকে জাহিদুল পাশের ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে নিয়ে ধর্ষণে চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার করলে প্রাণ নাশের হুমকি দেয় ।

পরে শিশুটিকে ছেড়ে দিলে নানার ঘরে এসে মাকে বললে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে জানার জন্য অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন – ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।