Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin • 06 Sep 2022, 08:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গনমান্য ব্যক্তিবর্গের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মির্জা আজম অডিটরিয়ামের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক শ্রাবস্তী রায়েকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান ,

মেলান্দহ পৌরসভার মেয়র, শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ জিন্নাহ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বক্তব্য রাখেন।

 

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক জনপথ, বিদ্যুৎ ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসমূহ ও জনগণের কল্যাণে সম্পৃক্ত এমন নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।