Monday, 2 November 2026
শিরোনাম
সারা দেশ ময়মনসিংহ

মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

• • পঠিত 109 বার
শেয়ার করুন:
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের তারাকান্দি ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘ।

সোমবার (১৯ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে ঈদগাহ মাঠের পরিবেশ সুন্দর ও সবুজ রাখার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুকোনুজ্জামান, কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।